Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মঙ্গলকোটে দু’টি বাইকের সংঘর্ষে যুবকের মৃত্যু, জখম ৪

মঙ্গলকোটে দু’টি বাইকের সংঘর্ষে যুবকের মৃত্যু, জখম ৪
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম আমিরুল শেখ(২৬)। তাঁর বাড়ি মঙ্গলকোট থানা এলাকায়। ঘটনায় জখম হয়েছেন আরও চারজন বাইক আরোহী। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মঙ্গলকোটের মাথরুন বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। আমিরুল শেখ, তাঁর বন্ধু রিপন মণ্ডল ও তাঁর ছেলে বাইকে কাটোয়া-নতুনহাট রোড ধরে মঙ্গলকোটের কুলশোনা গ্রামে ধর্মীয় জলসা শুনতে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসছিলেন ন’পাড়া গ্রামের দুই বাসিন্দা। তখনই দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যেকেই ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা এসে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করেন। পরে মঙ্গলকোট থানার পুলিস অকুস্থলে আসে। চারজনকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কাটোয়া হাসপাতালের চিকিৎসক আমিরুলকে মৃত বলে ঘোষণা করেন। তিনিই বাইকের চালক ছিলেন বলে জানতে পেরেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ