সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটে বধূর বাড়িতে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। বাধা দেওয়ার বধূর গায়ে কামড়ে আঁচড়ে দেয় এক ব্যক্তি। মঙ্গলবার বিকেলে ওই বধূ বাড়ি থেকে বেরিয়ে এসে চিৎকার করলে অভিযুক্ত ছুটে পালিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। ওই বধূকে রক্তাক্ত অবস্থায় সিঙ্গত গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে ওই বধূ বাড়িতে একাই ছিলেন। তাঁর স্বামী বাইরে ছিলেন। অভিযুক্ত ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করে। সে পাশেই একটা বাড়িতে কাজ করছিল। কেউ না থাকার সুযোগে ওই বধূর বাড়িতে ঢুকে পড়ে শ্লীলতাহানির চেষ্টা করে। ওই বধূ বাধা দেওয়ায় তাঁর গায়ে আঁচড়ে, কামড়ে দেয়। এদিন সন্ধ্যায় কৈচর পুলিস ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান তিনি। পুলিস কুড়ুম্বা গ্রাম থেকে রফিকুল শেখ নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



