Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মঙ্গলবাড়িতে ওষুধের দোকানে হানা

মঙ্গলবাড়িতে ওষুধের দোকানে হানা
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার দুপুরে মালদহ জেলা প্রশাসন এবং ড্রাগ কন্ট্রোল টিম হানা দিল পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ির কয়েকটি ওষুধের দোকানে। দলটি পুরনো জাতীয় সড়কের পাশে এবং বাঘাযতীন রোড এলাকার দোকানে অভিযান চালিয়েছে। দোকানগুলিতে মজুত ওষুধের মেয়াদ, রক্ত পরীক্ষা হচ্ছে কি না সহ বেশকিছু বিষয় খতিয়ে দেখেন আধিকারিকরা। দলটির এক আধিকারিক বলেন, মঙ্গলবাড়িতে একাধিক ওষুধের দোকানে অভিযানে গিয়েছিলাম। কয়েকটি দোকানে রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে খবর পেয়েছি। প্রয়োজনীয় নথি না থাকলে নির্দিষ্ট বিভাগ পদক্ষেপ নেবে। 
Advertisement
অভিযান প্রসঙ্গে মঙ্গলবাড়ির ওষুধ বিক্রেতা অশোক কুমার রায় বলেন, অফিসারেরা একাধিক বিষয় খতিয়ে দেখেছেন। অনুমতি ও পরিকাঠামো না থাকলেও বেশকিছু ওষুধের দোকানে রক্ত পরীক্ষা করার অভিযোগ উঠছিল। কয়েক ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হচ্ছিল বলে খবর ছিল প্রশাসনের কাছে। সেজন্য এদিন অভিযান চালানো হয় বলে সূত্রের খবর।
এক দোকানের মালিক বলেন, রক্ত সংগ্রহ করি। পরীক্ষার রিপোর্ট সামনে ছিল। সেগুলি অফিসারেরা দেখেছেন। তাঁরা জানতে চান এত তাড়াতাড়ি রিপোর্ট কীভাবে দিচ্ছেন? আমাদের কাছে বড় বড় কোম্পানি এসে বলে রিপোর্ট তাড়াতাড়ি দিয়ে দেবে। সেজন্য আমরা রক্ত সংগ্রহ করি।
সম্পর্কিত সংবাদ