Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে পথ দুর্ঘটনা কমাতে উদ্যোগী পুলিস

ময়নাগুড়িতে পথ দুর্ঘটনা কমাতে উদ্যোগী পুলিস
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় দুর্ঘটনা কমাতে এবার উদ্যোগ গ্রহণ করল ময়নাগুড়ি ব্লক এবং পুলিস প্রশাসন। পুলিস সূত্রে খবর, ময়নাগুড়ির দুর্ঘটনাপ্রবণ মোট ১৪টি এলাকা চিহ্নিতকরণের কাজ চলছে। ইতিমধ্যে সেখান থেকে তিনটি এলাকায় সোলার সিস্টেম পরিচালিত আলো লাগানো হয়েছে। এ প্রসঙ্গে বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, “এক একটি আলো লাগাতে ৭০ হাজার টাকা করে খরচ হয়েছে। ময়নাগুড়ি ব্লক রোড সেফটি কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে গোটা বিষয়টি ঠিক হয়েছে। টেন্ডারের মাধ্যমে আলোগুলি লাগানো হয়েছে।” তিনি আরও বলেন, “এলাকার স্কুলগুলির সঙ্গেও কথা হয়েছে। তাদের একটি তালিকা দিতে বলা হয়েছে। স্কুলগুলির সামনেও রোড সেফটির ব্যবস্থা থাকবে। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়।” প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। তারপরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ