Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়ি থানার আইসিকে সংবর্ধনা

ময়নাগুড়ি থানার আইসিকে সংবর্ধনা
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: সুষ্ঠুভাবে দুর্গাপুজো, কালীপুজো ও ছটপুজো সম্পন্ন হয়েছে। এজন্য পুলিসের সর্বস্তরের কর্মী আধিকারিকদের অভিনন্দন জানাল ময়নাগুড়ি-১ ব্লক কিষান খেতমজুর তৃণমূল কংগ্রেস। সোমবার সংগঠনের পক্ষ থেকে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষকে সংবর্ধনা জানানো হয়। এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের-১ নম্বর ব্লকের সভাপতি ভলেন রায়, সংগঠনের টাউন ব্লক সভাপতি বিজয়কুমার রায়। তাঁরা বলেন, প্রশাসনের সর্বস্তরের কর্মীরা দিনরাত পরিশ্রম করায় সুষ্ঠুভাবে দুর্গাপুজো থেকে ছটপুজো প্রতিটি উৎসব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নিরাপদে ময়নাগুড়িবাসী পুজোর আনন্দ উপভোগ করেছেন। কোথাও কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি। সেই কারণেই আমরা তাঁকে সংবর্ধনা জানিয়েছি। আইসি জানিয়েছেন, সর্বস্তরের কর্মী আধিকারিকদের প্রয়াসেই গোট উৎসব অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ