Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়ি বাজারের রাস্তা থেকে পসরা সরানোর নির্দেশ

ময়নাগুড়ি বাজারের রাস্তা থেকে পসরা সরানোর নির্দেশ
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: ফের ময়নাগুড়ি পুরাতন বাজারের রাস্তা থেকে পসরা সরাতে ব্যবসায়ীদের সময় বেঁধে দিল ব্যবসায়ী সমিতি। এর আগেও ব্যবসায়ী সমিতি বৈঠক করে সাত দিনের সময় দিয়েছিল সংশ্লিষ্টদের। কিন্তু তাতেও পরিস্থিতি পরিবর্তন হয়নি। এবার বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সময় দিল ব্যবসায়ী সমিতি। ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, বুধবার আমরা বাজারে এলাকায় ব্যবসায়ীদের দোকানে গিয়ে জানিয়ে দিয়েছি রবিবার পর্যন্ত সময়ের কথা। আমার প্রশাসনের দিকেও তাকিয়ে রয়েছি। আমার ধারণা রবিবারের মধ্যে ব্যবসায়ীরা পসরা সরাবেন। আমরা সোমবার বাজার ঘুরে দেখব।
Advertisement
সম্পর্কিত সংবাদ