Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়ি বাজারে অভিযান

ময়নাগুড়ি বাজারে অভিযান
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: বাজারের রাস্তা থেকে পসরা সরাতে ব্যর্থ পুর প্রশাসন। বাজার পরিষ্কার রাখতে ময়দানে নামতে হল পুলিসকে। ময়নাগুড়ি বাজারে বুধবার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহাকে নিয়ে অভিযান চালান ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। রাস্তা দখল করে পসরা সাজিয়ে রাখা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইসি। বুধবার পুলিসকে অভিযানে নামতে দেখে অনেক ব্যবসায়ী বাজারের গলি থেকে পসরা সরাতে তোড়জোড় শুরু করে দেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আইসি বলেন, পরেরবার আর বলতে আসব না। সোজা কেস দিয়ে দেব। ময়নাগুড়ি বাজারে বেশ কিছু ব্যবসায়ী অবৈধভাবে পসরা সাজিয়েছেন। কিছুদিন আগে খবরও প্রকাশিত হয়। ওই ওয়ার্ডের কাউন্সিলার অভিযান চালানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু অভিযান হয়নি। বাজারে দুর্ঘটনা এড়াতে ময়নাগুড়ি থানার পুলিস বুধবার অভিযান চালায়। ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, ব্যবসায়ীদের নিজেদেরই সতর্ক থাকতে হবে। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে সেইসব ব্যবসায়ীদের পাশে আমরা দাঁড়াব না। ময়নাগুড়ি পুরসভার এগজিকিউটিভ অফিসার প্রণয় কুমার বসু বলেন, আমরাও বাজারে নজরদারি শুরু করতে চলেছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ