Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মন্দিরের প্রতিষ্ঠা ঘিরে উৎসব মুখর পাণ্ডুগ্রাম

মন্দিরের প্রতিষ্ঠা ঘিরে উৎসব মুখর পাণ্ডুগ্রাম
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সোমবার আরামবাগের পাণ্ডুগ্রামে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে বিশ্বেশ্বর শিব মন্দিরের পুনরায় প্রতিষ্ঠা হয়ে গেল। মাধবপুর পঞ্চায়েতের পাণ্ডুগ্রামে বিশ্বেশ্বরের জন্য নির্মিত হয়েছে সুউচ্চ সুদৃশ্য মন্দির। তিন বছর ধরে সেই মন্দির নির্মাণের কাজ চলেছে। এদিন সেখানেই আরাধ্য দেবতা বিশ্বেশ্বরের পুনরায় প্রতিষ্ঠা হয়। উৎসব ঘিরে এদিন কয়েক হাজার ভক্তকে খিচুড়ি ভোগ খাওয়ায় মন্দির নির্মাণ কমিটি। মন্দির কমিটির সম্পাদক চিন্ময় রায় বলেন, বিশ্বেশ্বর শিবের জন্য গ্রামের বাসিন্দারা মন্দির নির্মাণ করতে আগ্রহী হন। তারপরই উদ্যোগ নিয়ে মন্দির নির্মাণের কাজ শুরু হয়। গ্রামের সব বাসিন্দা তাতে সহযোগিতা করেছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ