সংবাদদাতা, কাঁথি: মাছ ধরতে গিয়ে মাঝসমুদ্রে ফেলা জালের মধ্যে পড়ে এক মৎস্যজীবীর মৃত্যু হল। মৃতের নাম ক্ষুদিরাম বর(৫৩)। তাঁর বাড়ি মন্দারমণি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রলারে কয়েকজন মৎস্যজীবীর সঙ্গে তিনি বৃহস্পতিবার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার জন্য সমুদ্রে জাল ফেলার সময় কোনওভাবে তিনি নীচে পড়ে যান। তিনি ওই জালে জড়িয়ে যান এবং সংজ্ঞা হারান। সঙ্গী অন্যান্য মৎস্যজীবীরা দীর্ঘ চেষ্টার পর তাঁকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। তাঁকে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
Advertisement
কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার: কাঁথির জুনপুট কোস্টাল থানার বাড়চুনফলি এলাকায় এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম অনিশা পয়ড়্যা(১৬)। বৃহস্পতিবার তাকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তাকে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ব্যক্তিগত কারণে অবসাদ থেকে ওই কিশোরী আত্মঘাতী হয়েছে বলে পুলিস মনে করছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



