Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্দারমণি সৈকতে সাফাই অভিযান

মন্দারমণি সৈকতে সাফাই অভিযান
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: পর্যটনকেন্দ্র মন্দারমণির সৈকত পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হল আইএনটিটিইউসি’র হকার্স ইউনিয়ন ও কালিন্দী পঞ্চায়েত। সোমবার সৈকত সাফাইয়ে হাত লাগান মন্দারমণি-দাদনপাত্রবাড় এলাকার ওই সমস্ত হকাররা। সহযোগিতায় এগিয়ে আসেন হোটেলমালিক, পুলিস-প্রশাসনের কর্তা ও জনপ্রতিনিধিরা। এদিন সকাল থেকে সৈকতজুড়ে পলিব্যাগ সহ অন্য আবর্জনা সাফাই করা হয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে পলিব্যাগ সহ ক্ষতিকর প্লাস্টিক বর্জনের বিষয়ে সমুদ্রতীরবর্তী এলাকার মানুষ ও পর্যটকদের সচেতন করা হচ্ছে। এদিনও সাফাইয়ের পাশাপাশি সেই সচেতনতা প্রচার করা হয়। এদিন সাফাই অভিযানে হাত লাগিয়েছিলেন মন্দারমণি কোস্টাল থানার ওসি অরিজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেন, পর্যটনকেন্দ্র পরিষ্কার রাখলেই পর্যটকরা দূষণমুক্ত সৈকতে মুক্ত বাতাস পাবেন। পুলিস-প্রশাসন একাজে সবসময় সহযোগিতা করবে। নজরদারি চালাবে। মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মমরেজ আলি বলেন, আমরা সারাবছর মন্দারমণির সৈকতে সাফাই অভিযান চালাই। পুলিস-প্রশাসনের সচেতনতা প্রচারে এগিয়ে আসা দরকার। তবেই আমাদের পরিকল্পনা সাফল্য পাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ