Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুন্ডারী শিল্পীদের সংস্কৃতির সংরক্ষণে উদ্যোগী রাজ্য

মুন্ডারী শিল্পীদের সংস্কৃতির সংরক্ষণে উদ্যোগী রাজ্য
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মুন্ডারী শিল্পীদের সংস্কৃতির সংরক্ষণে উদ্যোগী হল রাজ্য। বৃহস্পতিবার মেটেলি ব্লকের বাতাবাড়িতে জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ঝাড়গ্রামের বিরসা মুন্ডা অ্যাকাডেমির যৌথ উদ্যোগে মুন্ডারী শিল্পীদের নাচ ও গানের কর্মশালা হয়। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস বলেন, কীভাবে মুন্ডারী শিল্পীদের সংস্কৃতিকে সংরক্ষণের পাশাপাশি তা আরও ভালোভাবে প্রসার ঘটানো যায়, সেই লক্ষ্যকে সামনে রেখেই দু’দিনের কর্মশালা ছিল। এদিন ডুয়ার্সের মুন্ডারী শিল্পীদের বেশ কয়েকটি নাচ ও গানের ভিডিও রেকর্ডিং করা হয়। সেগুলি অ্যালবাম আকারে বিরসা মুন্ডা অ্যাকাদেমিতে সংরক্ষিত হবে। দক্ষিণবঙ্গে আগেই মুন্ডারী শিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এবার তা উত্তরবঙ্গে হল।  
Advertisement
সম্পর্কিত সংবাদ