Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্দিরে দেবীর গয়না ও টাকা চুরি

মন্দিরে দেবীর গয়না ও টাকা চুরি
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: পুলিসের নাকে ডগায় চুরি। শনিবার ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সামনে। থানার গেটের সামনে দুর্গা মন্দির থেকে চুরি গেল সোনা ও রুপোর গয়না সহ টাকা। থানার একেবারে বিপরীতে থাকা মন্দিরটি। তা সত্ত্বেও এখানে চুরির ঘটনা ঘটে গেল। দুর্গা পুজোর সময়কার কিছু নগদ ও দেবীর গয়না ছিল মন্দিরে।  সমস্ত কিছু চুরি গিয়েছে। 
Advertisement
কালিয়াচক থানা সর্বজনীন দুর্গামন্দিরে চুরির ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে বাসিন্দাদের মনে। যদিও পুলিসের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
জানা গিয়েছে, দুর্গা মন্দিরে সিঁড়ির ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। মন্দিরের আলমারি ভেঙে লুট করে গয়না ও নগদ। মন্দির কর্তৃপক্ষের দাবি, অন্তত ৩ ভরি সোনা, ১৫ ভরি রুপোর গয়না চুরি গিয়েছে। এছাড়াও মন্দিরে ছিল ২২ হাজার টাকা।
সম্পর্কিত সংবাদ