Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্দিরে চুরি, গ্রেপ্তার দুই

মন্দিরে চুরি, গ্রেপ্তার দুই
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: বুনিয়াদপুর শহরের দক্ষিণপাড়া এলাকায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২ জন। ধৃতদের নাম গণেশ মহন্ত, প্রীতম সাহা। দুজনের বাড়ি বুনিয়াদপুর শহরে। সোমবার সকালে শহরের ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ার একটি রাধাগোবিন্দ মন্দিরে ভক্তরা পুজো দিতে এলে চুরির বিষয়টি নজরে পড়ে।
Advertisement
স্থানীয়দের দাবি, পিতলের রাধাগোবিন্দ মূর্তি সহ মন্দিরের কাঁসা, পিতলের বাসন চুরি গিয়েছে। এলাকার এক যুবককে সন্দেহ করেন বাসিন্দারা। যুবককে জিজ্ঞাসাবাদ করতেই এলাকার জঙ্গল থেকে মন্দিরে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হয়। উত্তেজিত জনতা উত্তম মধ্যম দেয় ওই যুবককে। পুলিস যুবককে উদ্ধার করে বংশীহারি থানায় নিয়ে যায়। গ্রেপ্তার হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও এক যুবককে গ্রেপ্তার করে পুলিস। দুজনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তুললে বিচারক তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। বংশীহারি থানার আইসি অসীম গোপ বলেন, চুরি  হওয়া সামগ্রী মন্দির কমিটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে।  
সম্পর্কিত সংবাদ