সংবাদদাতা, মাথাভাঙা: বুধবার মাথাভাঙা-পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার শীতলকুচি রাস্তার ধারে আরও একটি মন্দিরে চুরির ঘটনা ঘটল। এদিন সকালে শনিমন্দিরের প্রণামি বাক্স খোলা দেখতে পান বাসিন্দারা। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে বড় কাউয়ারডারার মাষাণ মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির ঘটনার কিনারা এখনও করতে পারেনি পুলিস। এরইমধ্যে আবারও চুরির ঘটনা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা। মাথাভাঙা মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, তদন্ত শুরু হয়েছে।



