সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: টোটোচালকের তৎপরতায় খোয়া যাওয়া মানিব্যাগ ফিরে পেলেন এক বাইক চালক। রবিবার সকালে হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর এলাকার টোটোচালক মহম্মদ নিজামুদ্দিন হরিশ্চন্দ্রপুর বারদুয়ারীগামী রাস্তাতে একটি মানিব্যাগ খুঁজে পান। টাকাভর্তি মানিব্যাগটি সদর এলাকায় রাস্তার ধারে পড়ে ছিল। রাস্তা থেকে ব্যাগটি তুলে টোটোচালক এক সিভিক ভলান্টিয়ারকে জমা করেন। বাইকচালকের খোঁজ পেয়ে মানিব্যাগটি তাঁর হাতে তুলে দেওয়া হয়।



