সংবাদদাতা, মানবাজার: অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে শনিবার বিকেলে মানবাজার -১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্না কর্মসূচির আয়োজন করা হয়। এদিন মানবাজার পোস্ট অফিস মোড়ে পথসভা ও ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু, মানবাজার-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সিংহ সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ রাজ্যের বিধানসভায় পাস হয়েছে মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিল। অথচ কেন্দ্রীয় সরকার বিলটি আইনে পরিণত করছে না। এর দাবিতে দুদিন ধরে পথসভা ও ধর্না কর্মসূচি করা হবে।
Advertisement
এদিন মন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের সুরক্ষায় কাজ করছেন। কিন্তু, কেন্দ্রীয় সরকার মহিলাদের সুরক্ষায় কিছুই করছে না। বিধানসভায় যে অপরাজিতা বিলটি পাস হয়েছে তা অবিলম্বে রাষ্ট্রপতির সম্মতি দেওয়া দরকার।



