Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানবাজারে স্কুলের বাথরুমে গন্ধগোকুল

মানবাজারে স্কুলের বাথরুমে গন্ধগোকুল
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: স্কুলের বাথরুম থেকে গন্ধগোকুল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রবিবার সকালে মানবাজারের দুলালডি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। এদিন উদ্ধারে গিয়ে গন্ধগোকুলের কামড়ে বনদপ্তরের এক অস্থায়ী কর্মী জখম হয়। স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দুলালডি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের ভিতরে গন্ধগোকুলটিকে দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা বনদপ্তরে খবর দেন। খবর পেয়ে মানবাজার বনদপ্তর থেকে চার-পাঁচজন কর্মী সেখানে যান। তাঁরা সেটিকে জাল দিয়ে ধরার চেষ্টা করেন। তখনই ঘটে বিপত্তি। জাল থেকে কোনওভাবে বেরিয়ে শান্তনু মাহাত নামে বনদপ্তরের অস্থায়ী কর্মীর আঙুলে কামড় বসায়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ