Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মানবাজারে সাইবার প্রতারণা

মানবাজারে সাইবার প্রতারণা
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: সাইবার প্রতারণায় ২ লক্ষ ৮৪ হাজার টাকা খোয়ালেন পুরুলিয়ার মানবাজারের এক বাসিন্দা। শনিবার সেখানকার জিতুজুড়ি গ্রামের জয়দেব কর্মকার মানবাজার থানায় লিখিত অভিযোগ জানান। পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে।
Advertisement
জয়দেববাবু পুলিসকে জানান, ১৭ ডিসেম্বর তাঁর মোবাইলে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনে এক ব্যক্তি নিজেকে ব্যাঙ্ককর্মী বলে পরিচয় দেয়। তাঁর ক্রেডিট কার্ডের ব্যালান্স ১ লক্ষ টাকা অবধি বাড়িয়ে দেওয়ার জন্য কার্ডের কিছু তথ্য চায়। পরদিন ওই ব্যক্তি ফের তাঁকে ফোন করে। ব্যাঙ্কে নথিভুক্ত মোবাইল নম্বরে আসা একটি ওটিপি জানতে চায়। জয়দেববাবু সেই ওটিপি দিয়ে দেন। পরে শুক্রবার তিনি দেখতে পান, তাঁর ক্রেডিট কার্ড থেকে চারবারে ২ লক্ষ ৮৪ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। এরপরই তিনি মানবাজার থানায় লিখিত অভিযোগ জানান।
সম্পর্কিত সংবাদ