Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মানবাজার পুরাতন বাসস্ট্যান্ডে ওয়াটার এটিএমের উদ্বোধন

মানবাজার পুরাতন বাসস্ট্যান্ডে ওয়াটার এটিএমের উদ্বোধন
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: মানবাজার পুরাতন বাসস্ট্যান্ডে যাত্রীদের সুবিধার্থে বসানো হল ওয়াটার এটিএম। শুক্রবার বিকেলে ফিতে কেটে ওই এটিএমের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মানবাজার-১ ব্লকের বিডিও দেবাশিস ধর, মানবাজার-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি সহ অন্যান্যরা। জানা গিয়েছে, স্থানীয় বিশরী গ্রাম পঞ্চায়েত থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচে ওই ওয়াটার এটিএমটি  বসানো হয়। এদিনের অনুষ্ঠানে ওই পঞ্চায়েতের প্রধান সজ্জিতা বেসরাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাসস্ট্যান্ডের যাত্রী ও সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা মেটাতেই এই উদ্যোগ।  এখন ওয়াটার এটিএম থেকে থেকে খুব কম খরচে বিশুদ্ধ পানীয় জল মিলবে। এ বিষয়ে মানবাজার-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ পাত্র বলেন, এই এটিএম থেকে দু’ টাকা দিলেই মিলবে এক লিটার বিশুদ্ধ পানীয় জল, আর এক টাকায় মিলবে হাফ লিটার জল।
Advertisement
সম্পর্কিত সংবাদ