সংবাদদাতা, মানবাজার: পরিস্রুত পানীয় জলের দাবিতে ফের পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শুক্রবার পুরুলিয়ার মানবাজারের নামপাড়া এলাকার ঘটনা। এদিন সকালে সেখানকার মানবাজার-দোলাডাঙ্গা রাস্তায় বাঁশ ফেলে পথ অবরোধ শুরু হয়। প্রায় ঘণ্টা খানেকের মতো ওই রাস্তা অবরুদ্ধ থাকে। পরে মানবাজার-১ এর বিডিও দেবাশিস ধর ও পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলেন।
Advertisement
মানবাজারে পিএইচই নলবাহিত পানীয় জল সরবরাহ করে। পাশেই কংসাবতী নদী থেকে জল তুলে পরিস্রুত করে সরবরাহ করা হয়। কিন্তু নামপাড়ায় চার-পাঁচটি ট্যাপকল থেকে মাসখানেক ধরে নোংরা জল পড়ছে। সেই জলে কিলবিল করছে পোকা। প্রশাসনকে বারবার জানানো হয়েছে। ১ ডিসেম্বর সমস্যা মেটানোর দাবিতে তাঁরা পথ অবরোধও করেছিলেন। তখন আশ্বাস পেলেও শেষ অবধি সমস্যার সুরাহা হয়নি। তাই এদিন ফের তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সমস্যা না মেটায় দূর থেকে জল আনতে হচ্ছে। কেউ কেউ ট্যাপকলের নোংরা জল পান করে অসুস্থ হয়ে পড়ছেন। স্থানীয় প্রশাসনের তরফে গাড়িতে করে যে জল দেওয়া হয়, তাও দুর্গন্ধযুক্ত বলে নামপাড়ার বাসিন্দাদের অভিযোগ।
এলাকার বাসিন্দা অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, আগে যখন আমরা পথ অবরোধ করেছিলাম, তখন কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কোথায় কী? তাই ফের পথ অবরোধ করা হল। অপর বাসিন্দা কল্পনা বন্দ্যোপাধ্যায় বলেন, পাড়ার ট্যাপকল থেকে নোংরা ও পোকাভর্তি জল বের হচ্ছে। তাই অন্য পাড়ার কল থেকে জল নিয়ে আসতে হচ্ছে। এতে খুব অসুবিধা হচ্ছে।
মানবাজার-১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র বলেন, কোথাও জলের পাইপ ফেটে যাওয়ায় এই সমস্যা হয়ে থাকতে পারে। সোমবার থেকে সমস্যা মেটাতে কাজ শুরু হবে।