Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানবাজারে ১০জনের সঙ্গে সাইবার প্রতারণা

মানবাজারে ১০জনের সঙ্গে সাইবার প্রতারণা
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরুলিয়া: অ্যাপ ব্যবহার করতে গিয়ে প্রতারণার শিকার হলেন মানবাজারের ১০জন ব্যক্তি। সব মিলিয়ে, তাঁরা তিন লক্ষের বেশি টাকা খুইয়েছেন। এবিষয়ে পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মানবাজার থানার গোপালনগরের বাসিন্দা পূর্ণচন্দ্র মাহাত। সম্প্রতি পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় তিনি অভিযোগ জানান। পূর্ণচন্দ্রবাবু বলেন, কয়েকদিন আগেই তাঁর কাছে একটি বেসরকারি কোম্পানির লোকজন আসে। আধার এনাবেলড পেমেন্ট সার্ভিস চালু করার জন্য তাঁর মোবাইলে তারা একটি অ্যাপ ডাউনলোড করে দেয়। সেজন্য আধার ও প্যান কার্ডের তথ্য দিতে হয়েছিল। শুরুতে ঠিকঠাক কাজ করছিল। কিন্তু কয়েকদিন পর থেকে দেখা যায়, ওই অ্যাপের ওয়ালেটে থাকা টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করা যাচ্ছে না। প্লে স্টোরেও ওই অ্যাপটি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে ওয়েবসাইটটি চালু ছিল। পরে তিনি জানতে পারেন, ওই অ্যাপের মাধ্যমে বিদ্যুৎবিল দেওয়া সহ যে সব জায়গায় টাকা দিয়েছিলেন, সেখানেও টাকা যায়নি। অথচ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। সবমিলিয়ে, তাঁর ১৫হাজার টাকা খোয়া যায়। পূর্ণচন্দ্রবাবু খোঁজ নিয়ে জানতে পারেন, এলাকায় তাঁর পরিচিত আরও কয়েকজন এই প্রতারণার শিকার হয়েছেন। তাঁদের ১০জনের থেকে তিন লক্ষের বেশি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। পূর্ণচন্দ্রবাবু প্রতারিতদের প্রত্যেকের নাম, প্রতারকদের চারটি ফোন নম্বরও পুলিসকে দিয়েছেন।
Advertisement
পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। ফোন নম্বরের সূত্র ধরে প্রতারকদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিস। অন্য ক্ষেত্রে ফোনের মাধ্যমে প্রতারণার ঘটনা ঘটলেও এক্ষেত্রে এলাকায় এসে প্রতারণা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ