Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানবাজারে গ্রামের মেলায় মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মানবাজারে গ্রামের মেলায় মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: গ্রামের মেলায় এক ব্যক্তিকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মানবাজারের গোলকিডি গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বুধবার জখম ব্যক্তির ছেলে মহেশ্বর সিং মানবাজার থানায় গ্রামেরই চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। পুলিস অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। মহেশ্বর তাঁর অভিযোগে জানিয়েছেন, মঙ্গলবার রাতে গোলকিডি গ্রামে মেলা বসেছিল। তাঁর বাবা সুবোধ সিং ১৭০০ টাকা নিয়ে মেলায় গিয়েছিলেন। মেলায় ছৌনাচ চলাকালীন তাঁর বাবার সঙ্গে গ্রামের চারজনের ঝামেলা হয়। তখন অভিযুক্ত চারজন বাবাকে লাঠি দিয়ে মারধর করে। বাবার মাথা ফেটে যায়। ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। তখন বাবার টাকা নিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই তিনি থানায় অভিযোগ জানান।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ