Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মানবাজারে দু’টি প্রকল্পের কাজের সূচনা

মানবাজারে দু’টি প্রকল্পের কাজের সূচনা
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়ার মানবাজার-২ ব্লকে একই দিনে দু’টি প্রকল্পের কাজের সূচনা হল। বৃহস্পতিবার সেখানে কুমারী পঞ্চায়েতের কুমারী হাইস্কুলে শৌচাগারের কাজের সূচনা হয়। সেইসঙ্গে ওই অঞ্চলের শুশুনিয়া থেকে পানদ্রা পর্যন্ত ঢালাই রাস্তার কাজের সূচনা হয়েছে। এদিন সকালে ফিতে কেটে দুই প্রকল্পের সূচনা করা হয়। পুরুলিয়া জেলাপরিষদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মাধ্যক্ষ প্রতিমা সোরেন, মানবাজার-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাত সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন। জেলা পরিষদের ৩৪ লক্ষ টাকা খরচ করে কমিউনিটি টয়লেটটি তৈরি করা হচ্ছে। প্রায় ৮৫০ মিটার লম্বা ঢালাই রাস্তাটি প্রায় ৪০ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হবে। এদিন বাসন্তী মাহাত বলেন, স্থানীয়দের দাবি মেনে দু’টি প্রকল্পের কাজের সূচনা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ