Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মানবাজারে দু’জন নাবালিকাকে অপহরণ, পুলিসি অভিযানে উদ্ধার একজন

মানবাজারে দু’জন নাবালিকাকে অপহরণ, পুলিসি অভিযানে উদ্ধার একজন
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: একই দিনে মানবাজার মহকুমা এলাকায় পৃথক দু’টি থানায় নাবালিকা অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার কেন্দা ও বোরো থানায় দু’টি অভিযোগ দায়ের করা হয়েছে নাবালিকার পরিবারের তরফে। অভিযোগ পাওয়ার পরই বোরো থানার পুলিস এক নাবালিকাকে উদ্ধার করেছে। নাবালিকাকে অপহরণের অভিযোগে সারদা প্রসাদ হেমব্রম নামে ১৯ বছরের এক যুবককে গ্রেপ্তার করে বোরো থানার পুলিস। তার বাড়ি পুরুলিয়ার টামনা থানার ডুমুরডি গ্রামে। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে কেন্দা থানার নিখোঁজ নাবালিকার শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি। 
Advertisement
বোরো থানার নিখোঁজ নাবালিকার বাবার জানান, গত মঙ্গলবার সকালে তাঁর মেয়ে বাড়ি থেকে বের হয়। তারপর আর খোঁজ পাওয়া যায়নি। তারা পরে জানতে পারেন সারদাপ্রসাদ হেমব্রম নামে এক যুবক তার মেয়েকে অপহরণ করে কোথাও লুকিয়ে রেখেছে। এই মর্মে তিনি বৃহস্পতিবার বোরো থানায় অভিযোগ জানান। অভিযোগের পরেই পুলিস ওই নাবালিকাকে উদ্ধার করে, ও সারদাপ্রসাদকে গ্রেপ্তার করে। ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষার পর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। 
অন্যদিকে কেন্দা থানার নিখোঁজ নাবালিকার বাবার অভিযোগ, বুধবার বিকেল থেকে তার নাবালিকা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার অভিযোগ, হেমন্ত গড়াই নামে এক যুবক তাঁর মেয়েকে অপহরণ করে কোথাও লুকিয়ে রেখেছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ