সংবাদদাতা, মানবাজার: বিষক্রিয়ায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় মানবাজার থানার পুলিস তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে। মৃত ওই গৃহবধূর নাম পানি শবর(২২)। বাড়ি ওই থানারই কেল্যারডি গ্রামে। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিস জানিয়েছে।
Advertisement
বান্দোয়ানের পোঁপোঁ গ্রামের বাসিন্দা মৃতার বাবা মদন শবর তাঁর অভিযোগে পুলিসকে জানান, মেয়ের সঙ্গে মানবাজারের কেল্যারডি গ্রামের গুরুপদ শবরের বিয়ে হয়। গত এক বছর ধরে তাঁর মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হচ্ছিল। অত্যাচার সহ্য করতে না পেরেই মেয়ে গত বৃহস্পতিবার বিষ খায়। ওইদিনই তাঁর মৃত্যু হয়। শনিবার মানবাজার থানায় অভিযোগ জানান তিনি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



