সংবাদদাতা, মানবাজার: চুরি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মানবাজার মহকুমার চার থানায় সাতটি অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার পুঞ্চার একজন, মানবাজারের দু’জন, বোরোর দু’জন ও বরাবাজার থানায় দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ বণ্টন সংস্থা। পুলিস অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। এ নিয়ে মানবাজার ও বরাবাজার সার্কেলের বিদ্যুৎ বণ্টন সংস্থার আধিকারিকরা জানান, তাদের মোটা টাকা জরিমানা করা হবে।



