সংবাদদাতা, রামপুরহাট: মৌনী অমাবস্যা উপলক্ষ্যে অমৃতস্নানে পুণ্যলাভের আশায় মানুষ প্রয়াগরাজমুখী। তার জেরে এবছর এই তিথিতে তারাপীঠে ভক্ত সমাগম তুলনামূলক কম হয়েছে। এরই মধ্যে বুধবার তারাপীঠে পুজো দিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
Advertisement
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ক’বছর ধরে এই দিনটিতে মন্দিরে হাজার হাজার ভক্ত আসেন। কিন্তু এবছর সেই ভিড় নেই। মহাকুম্ভ সেই ভিড় টেনে নিয়েছে। অনেক ভক্ত মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে স্নান করতে প্রয়াগরাজ গিয়েছেন। এমনিতেই প্রতি অমাবস্যায় রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যের পুণ্যার্থীদের ভিড় জমে বামাখ্যাপার সাধনাস্থলে। গঙ্গার সঙ্গে তুলনীয় উত্তরবাহিনী দ্বারকা নদে স্নান করে মা তারার কাছে পুজো দেওয়ার রীতি বহুদিনের। পুণ্যলাভের আশায় অনেকে আবার তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞও করেন। তাছাড়া মৌনী অমাবস্যা হওয়ায় ভিড় আরও কয়েকগুণ বাড়বে বলে আশা করেছিল মন্দির কমিটি। কিন্তু সেই তুলনায় এবার ভিড় অনেকটাই কম। তারাময়বাবু বলেন, বৃহস্পতি ১২ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। বৃহস্পতির মহাজাগতিক শক্তি ১২ বছর অন্তর পৃথিবীতে এসে পড়ে। তাই ১২ বছর অন্তর পূর্ণকুম্ভ আয়োজিত হয়। আর, ১২বার পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় একটি মহাকুম্ভ। যেসব ভক্ত মৌনী অমাবস্যায় তারাপীঠে আসতেন, তাঁদের একটি বড় অংশ ১৪৪ বছর পর আয়োজিত মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে স্নান করে পুণ্য অর্জনের জন্য গিয়েছেন। সেবাইতদের একাংশ বলেন, প্রচলিত বিশ্বাস অনুসারে, এই তিথিতে সূর্য, চন্দ্র ও বৃহস্পতি একরেখায় আসে। এইদিন পুণ্যস্নান করলে নানা রকম দোষ থেকে মুক্তি পাওয়া যায়। তাই মানুষ এখন প্রয়াগরাজমুখী। তারাপীঠের বহু সেবাইতও মহাকুম্ভ স্নানে গিয়েছেন।
এদিকে এদিন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন। তাঁকে এক ঝলক দেখতে অনুরাগীরা ভিড় জমান। মঙ্গলবার রাতে মহাশ্মশানে যজ্ঞও করেন তিনি। কৌশিকী অমাবস্যার মতোই এদিন মধাহ্নে দেবী তারাকে শোলমাছ পোড়া দিয়ে ভোগ নিবেদন করা হয়। সঙ্গে ছিল খিচুড়ি, পোলাও, পাঁচরকম ভাজা, কারণবারি, বলির পাঁঠার মাংস, খেজুর গুড়ের মিষ্টি, পায়েস সহ নানা পদ। সন্ধ্যায় দেবীকে বিশেষ আরতি করা হয়। এদিকে ভক্ত সমাগম কম থাকায় হতাশ স্থানীয় লজ ও হোটেল ব্যবসায়ীরা। লজ মালিক নিতাই মাল বলেন, প্রতি বছরই মৌনী অমাবস্যায় তারাপীঠে হাজার হাজার ভক্তের ঢল নামে। সেইমতো এবারও আমরা প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এবার বেশিরভাগ লজই যাত্রীশূন্য রয়েছে। তিনি আরও বলেন, এবার মহাকুম্ভের জন্যই এখানে ভিড় হয়নি। এই সময় যাঁরা তারাপীঠে আসতেন, তাঁদের বেশিরভাগই এবার মহাকুম্ভে চলে গিয়েছেন। অন্যদিকে, অন্যান্য বছর এইদিনে তারাপীঠ মহাশ্মশানে অনেক সাধুসন্তের সমাগম হতো। এবার তাঁদের সংখ্যাটাও কম। মহাকুম্ভ ভিড় টেনে নেওয়ায় এবারে মৌনী অমাবস্যায় তারাপীঠে ভক্ত সমাগমে ভাটা পড়েছে।