Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নায় মোটর ভ্যান উল্টে মৃত ১, জখম ২

ময়নায় মোটর ভ্যান উল্টে মৃত ১, জখম ২
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: সোমবার সকালে ময়না থানামোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পানবোঝাই মোটর ভ্যান উল্টে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম কমল মণ্ডল(৪০)। তাঁর বাড়ি ময়নার চাঁদিবেনিয়া গ্রামে। ঘটনায় দু’জন জখম হন। জখম বাণেশ্বর মণ্ডল ও মোটরভ্যান চালক বাল্মীকি মণ্ডলকে গড়ময়না গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন সকালে চাঁদিবেনিয়া থেকে পানবোঝাই ওই মোটর ভ্যান তমলুকের নিমতৌড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। থানা মোড় সংলগ্ন একটি পেট্রল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই কমলবাবুর মৃত্যু হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ