নিজস্ব প্রতিনিধি, তমলুক: মঙ্গলবার রাতে ময়না থানার বাকচা অঞ্চলের গোড়ামহাল থেকে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল এনআইএ। ধৃতের নাম নবকুমার মণ্ডল। বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের ঘটনায় অভিযুক্ত ওই তৃণমূল কর্মী ঘরছাড়া ছিলেন। এদিন রাত ৮টা নাগাদ তিনি বাড়িতে ছিলেন। সেসময় এনআইএ-র অফিসাররা হানা দেন। বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
২০২৩ সালে ১ মে গোড়ামহাল বুথের বিজেপির সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুন হন। সেই ঘটনায় এনআইএ তদন্ত করছে। এর আগে পাঁচজন গ্রেপ্তার হয়। মঙ্গলবার আরও একজন ধরা পড়ল।



