সংবাদদাতা, কালনা: অন্ধকার ঘরে লম্ফ জ্বালিয়ে ঘুমনোর সময় তা উল্টে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম দুলু হেমব্রম (৮৯)। বাড়ি মেমারি থানার তাহেরপুর গ্রামে। মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত হয়।
Advertisement
মৃতার নাতনি বাহমণি মুর্মু বলেন, দিদাদের ঘরটি অন্ধকার। রবিবার দুপুরে ঘরে লম্ফ জ্বালিয়ে ঘুমনোর সময় সেটা উল্টে দিদার শাড়িতে আগুন লেগে যায়। আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার ভোরে দিদা মারা যান।
অন্যদিকে, নাদনঘাট থানার নিচু চাপাহাটি এলাকায় সোমবার রাতে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিস। ওই বৃদ্ধ বেশ কিছুদিন ধরেই এলাকায় ভিক্ষা করছিলেন। পুলিসের অনুমান শীতে বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে।