সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার রাধাকান্তপুরে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম তানজিনা বিবি(৮০)। দিনকয়েক আগে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। পরিবারের দাবি, ঘটনার দিন মশার ধূপ জ্বালাতে গিয়ে তাঁর গায়ে আগুন ধরে যায়।
Advertisement
অপর একটি ঘটনায় গলসি থানা এলাকায় কীটনাশক খেয়ে এক প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম ধনঞ্জয় কর্মকার(৫২)। দিনকয়েক আগে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
সাপের কামড়ে মৃত্যু: বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম বচ্চন মাল(৩২)। বীরভূমের মুরারইয়ে তাঁর বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে লক্ষ্মীপুর মাঠ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে তিনি আসেন। সেখানেই তাঁর বাঁ পায়ে সাপে ছোবল মারে। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে তিনি মারা যান।