Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে অবৈধ বাজি কারখানার হদিশ, ধৃত ১

মেমারিতে অবৈধ বাজি কারখানার হদিশ, ধৃত ১
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মেমারির গৌরীপুর গ্রামে অবৈধ বাজি কারখানার হদিশ পেল পুলিস। বৃহস্পতিবার রাতে পুলিস ওই গ্রামে অভিযান চালিয়ে একটি কারখানা থেকে প্রচুর পরিমাণ বাজির সামগ্রী উদ্ধার হয়। আনিচ শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে কারখানাটি চালাচ্ছিল। মূলত কালীপুজোর সময় বাজি তৈরির প্রবণতা দেখা যায়। এইসময় সে কেন বাজি কারখানা চালু করেছিল তা খতিয়ে দেখছে পুলিস। বাজির আড়ালে সে শক্তিশালী কোনও বিস্ফোরক তৈরি করছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বর্ধমান দক্ষিণের মহকুমা পুলিস অধিকারিক অভিষেক মণ্ডল বলেন, সে কী কারণে বাজি কারখানা তৈরি করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ