Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে কীটনাশক খেয়ে আত্মঘাতী

মেমারিতে কীটনাশক খেয়ে আত্মঘাতী
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার চোৎখণ্ডে কীটনাশক খেয়ে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম বাবলু ঘোষ(৪৮)। দিনকয়েক আগে বাইরে থেকে কীটনাশক খেয়ে তিনি বাড়ি ফেরেন। পরিবারের লোকজন বুঝতে পেরে তাঁকে মেমারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে শক্তিগড় থানার বামবটতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। সেখানেই সোমবার রাতে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। 
Advertisement
নাদনঘাট থানা এলাকায় কীটনাশক খেয়ে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম দীপু সরকার(৬০)। সোমবার সকালে তিনি কীটনাশক খান। পরিবারের লোকজন কালনা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
সম্পর্কিত সংবাদ