Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার  

মেমারিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
 
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতের নাম সুজন মাঝি ওরফে সনাতন। মেমারি থানার কলুপুকুর এলাকায় তার বাড়ি। শনিবার সকালে মেমারি থানার পালশিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। জেল হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে পকসো আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মেমারি থানা এলাকায় বছর সতেরোর ওই কিশোরীর বাড়ি। ৩১ডিসেম্বর সে টিউশনি পড়তে যায়। সুজন সেখানে গিয়ে কিশোরীকে ডেকে বাইকে চাপায়। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অচেনা রাস্তা দিয়ে নিয়ে গিয়ে কিশোরীকে একটি ঘরে তোলে। সেখানে মোবাইল কেড়ে নিয়ে কিশোরীকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। পরেরদিন অন্য জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে লিখিত অভিযোগে জানানো হয়েছে। ঘটনার কথা কাউকে জানালে কিশোরীকে মেরে ফেলার হুমকি দেয় সে। পরিবারের লোকজন কিশোরীকে অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করেন। পরে কিশোরীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।
সম্পর্কিত সংবাদ