Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে ডাকাত সন্দেহে ধৃত ২

মেমারিতে ডাকাত সন্দেহে ধৃত ২
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: ডাকাত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতদের কাছ থেকে পাইপগান ও গুলি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। ধৃতদের নাম শেখ নূর আলম ওরফে কালু ও শেখ অরোজ। হুগলির পাণ্ডুয়া থানা এলাকায় ধৃতদের বাড়ি। পুলিস জানিয়েছে, শনিবার রাতে মেমারি-তারকেশ্বর রোডে কেন্না-ঘোষপাড়া মোডের কাছে কয়েকজন জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে পুলিস ওই দু’জনকে ধরে। বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে এক রাউন্ড গুলি ভরা একটি দেশি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। ধৃতরা এলাকায় ডাকাতির পরিকল্পনায় জড়ো হয়েছিল বলে পুলিসের দাবি। তাদের সর্দারের নামও জেনেছে পুলিস। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১মার্চ ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ