Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে চোলাইয়ের ভাটিখানায় হানা, গ্রেপ্তার ৪

মেমারিতে চোলাইয়ের ভাটিখানায় হানা, গ্রেপ্তার ৪
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: চোলাইয়ের ভাটিখানায় হানা দিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতদের নাম সুব্রত সরেন, বাপি দাস, উমা মাঝি ওরফে সুজিত মাঝি ও সন্টু ক্ষেত্রপাল। মেমারি থানার বেগুট ও পলশায় ধৃতদের বাড়ি। পুলিস জানিয়েছে, সোমবার দুপুরে বেগুট গ্রামে উমার বাড়িতে চোলাই তৈরি হচ্ছিল। খবর পেয়ে আবগারি দপ্তরকে সঙ্গে নিয়ে সেখানে হানা দিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিস। সেখান থেকে চারটি জারে মজুত করে রাখা ১৮৪ লিটার চোলাই ও পরিমাণ চোলাই তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছে পুলিস। ধৃতদের মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৭ নভেম্বর ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।
Advertisement
সম্পর্কিত সংবাদ