সংবাদদাতা, বর্ধমান: মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক ব্যবহারে শরীরে বাসা বাঁধছে মাল্টি-ড্রাগ প্রতিরোধী ব্যাক্টিরিয়া। যথেচ্ছভাবে যাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা হয় তা নিয়ে সতর্কতা প্রচারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর। ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচারের পাশাপাশি চিকিৎসকদেরও এবিষয়ে সচেতন করা হচ্ছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেও এই বিষয়কে সামনে রেখে শুরু হয়েছে সচেতনতা সপ্তাহ পালন। ১৮-২৪ নভেম্বর চলবে এই কর্মসূচি। ওয়ার্ল্ড অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট উইক উপলক্ষ্যে বুধবার মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের হলে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ‘গো ব্লু’ এই স্লোগানকে সামনে রেখে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে।
Advertisement
উল্লেখ্য, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ে সতর্ক করতে সচেতনতা সপ্তাহ পালন করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতবছর রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে বসে স্বাস্থ্যদপ্তর। সেই বৈঠকেই প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির উপরে নজরদারি চালানোর সিদ্ধান্ত হয়। চিকিৎসকরা জানান, তাঁদের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক কিনে তা ঠিকমতো ডোজ়ে ব্যবহার না করা, পুরো কোর্স শেষের আগেই ব্যবহার বন্ধ করে দেওয়ার কারণে নানান জটিলতা তৈরি হচ্ছে। বিশ্বজুড়ে অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট বাড়ছে। সেকারণেই আগামী দিনে বড় বিপদের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করেছে। সেই বিষয়টি মাথায় রেখে একদিকে যেমন ডাক্তারি পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহারের দিকে নজর দেওয়া হচ্ছে, অন্যদিকে সচেতনতাকেও হাতিয়ার করা হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘গো ব্লু’ অর্থাৎ নীল রংকে ব্যবহার করে রাজ্যজুড়ে এসম্পর্কে সচেতন করছে। তাই এদিন মেডিক্যাল কলেজ হাসপাতালের সকলকে নীল রঙের পোশাক পরিয়ে এবং নীল রং দিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালকে সাজানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শিশু বিভাগের সেমিনার হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যান্টিবায়োটিক মুড়িমুড়কির মতো ব্যবহারের ক্ষতিকর দিক, নিজের ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক ব্যবহারের খারাপ দিকগুলি তুলে ধরা হয় সেমিনারে।
বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, সচেতনার পাশাপাশি মাইক্রোবায়োলজি বিভাগের তরফে চিকিৎসকদের নিয়ে সচেতনতা কর্মসূচি করা হচ্ছে। সেখানে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হবে। সাধারণ মানুষকেও নানাভাবে সচেতনতার মধ্যে আনা হবে। বর্ধমান মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের চিকিৎসক তথা কর্মসূচির নোডাল অফিসার তপজ্যোতি মুখোপাধ্যায় বলেন, আমাদের এবারের থিম শিক্ষাদান, সচেতনতা এবং তা প্রয়োগ করা। অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতার গভীরে পৌঁছে যাওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বার্তা এবং ক্ষতিকারক দিকগুলিকে বাংলায় লিখে সাধারণ মানুষের মধ্যে প্রচার করা হবে। যাতে সমাজের প্রতিটি মানুষই অত্যধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ে সচেতন হতে পারেন।