Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মৌমাছির হুলে জখম মা ও ছেলে

মৌমাছির হুলে জখম মা ও ছেলে সহ তিন জন। হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে। শুক্রবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে।

মৌমাছির হুলে জখম মা ও ছেলে
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মৌমাছির হুলে জখম মা ও ছেলে সহ তিন জন। হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে। শুক্রবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। জখমরা হলেন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা জাহানারা খাতুন ও‌ তাঁর ছেলে জিয়াউল হক এবং ওই গ্রামের রেশন ডিলার বিকাশ থোকদার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মা ও ছেলে বাইকে করে কুশিদা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে একটু দূরে একঝাঁক মৌমাছি তাঁদের আক্রমণ করে। তাঁরা বাইক ফেলে পালানোর চেষ্টা করেন। অন্যের বাড়িতে ঢুকেও রেহাই পাননি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ