Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মুম্বইতে খেলবেন ফিগো-রিভাল্ডোরা

মুম্বইতে খেলবেন ফিগো-রিভাল্ডোরা
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: তারকা যুদ্ধের অপেক্ষায় মুম্বই। আগামী ৬ এপ্রিলের লেজেন্ড ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সরগরম বাণিজ্যনগরী। নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বার্সা বনাম রিয়াল মাদ্রিদ লেজেন্ড দল। কারা খেলবেন? শোনা যাচ্ছে লুইস ফিগো, রিভাল্ডো, মরিয়েন্তেসের মতো তারকারা ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন। অধিকাংশ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। 
Advertisement
সারা বিশ্বেই প্রদর্শনী ম্যাচে অংশ নেন দুনিয়া কাঁপানো প্রাক্তনীরা। কলকাতাতেও এরকম ম্যাচ হয়েছে। কিন্তু ভারতের মাটিতে লেজেন্ডদের এল ক্লাসিকো এই প্রথম। ভারতের ফুটবল অনুরাগীদের সিংহভাগ লা লিগার খেলা দেখেন। চায়ের টেবিলে ওঠে তর্কের তুফান। এল ক্লাসিকো এলে তো আর কথাই নেই। শোনা যায়, শুধুমাত্র ভারতের বাজার ধরতেই লা লিগার খেলার সময় পরিবর্তনের কথা ভাবা হয়েছিল। জনপ্রিয়তার নিরিখে ইংলিশ প্রিমিয়ার লিগকে চ্যালেঞ্জ জানাচ্ছে লা লিগা। আয়োজকদের তরফে জন জাইদি জানিয়েছেন, ‘দারুণ সাড়া পাচ্ছি। আমরা অভিভূত।’
Advertisement
সম্পর্কিত সংবাদ