Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মুম্বইকে রুখে দিল হায়দরাবাদ

মুম্বইকে রুখে দিল হায়দরাবাদ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএল সুপার সিক্সের দৌড়ে বড়সড় হোঁচট খেল মুম্বই সিটি এফসি। বুধবার অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করল পিটার ক্র্যাটকি ব্রিগেড। লিগ টেবিলে দ্বাদশতম স্থানে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ বাণিজ্য নগরের দলটি। এই ড্রয়ের ফলে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল মুম্বই। আর সমসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরেই রইল হায়দরাবাদ। খেলার শেষে মুম্বইয়ের কোচ পিটার ক্র্যাটকি বলেন, ‘ঘরের মাঠে দুরন্ত লড়াই করেছে প্রতিপক্ষ। তবে বল পজেশনের নিরিখে আমরা এগিয়ে ছিলাম। সুযোগ নষ্টের খেসারত দিতে হল।’
Advertisement
এদিকে, মুম্বই ড্র করায় অঙ্কের বিচারে আইএসএলে সুপার সিক্সের আশা জিইয়ে রইল ইস্ট বেঙ্গলের। তবে তার জন্য নিজেদের বাকি চারটি ম্যাচ জয়ের পাশাপাশি মুম্বই ও ওড়িশাকে সব ম্যাচ হারতে হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ