সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মুম্বইয়ে পথ দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল গ্রামে। হরিশ্চন্দ্রপুরের মালিওর গ্রামের বাসিন্দা হাবলু দাস (২৩) একমাস আগে মুম্বইয়ে ইলেকট্রিকের কাজ করতে যান। শনিবার রাতে রাস্তায় পাশে কাজ করার সময় চার চাকার একটি গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। রবিবার কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছয়। পরিবারটির পাশে দাঁড়িয়েছেন মন্ত্রী তাজমুল হোসেন। সরকারি সুযোগসুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।



