মুম্বই: পোস্টারে লেখা ‘ইনকিলাব জিন্দাবাদ’। মঙ্গলবার হঠাৎই মুম্বইয়ে সচিবালয়ের সাত তলা থেকে ঝাঁপ মারলেন এক ব্যক্তি। যদিও সেফটি নেট থাকার জেরে প্রাণে বেঁচে গিয়েছেন নাসিকের ওই বাসিন্দা। জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে সমস্যার জেরে রাজস্ব দপ্তরের কয়েকজন আধিকারিকের সঙ্গে গোলমাল চলছিল তাঁর। এদিন আধিকারিকদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ঝাঁপ দেন তিনি। হঠাৎ কেন এই চূড়াম্ত পদক্ষেপ নিলেন, তার তদন্ত শুরু করেছে পুলিস। এবারই প্রথম নয়। এর আগেও এক আত্মহত্যার চেষ্টার সাক্ষী থেকেছে সচিবালয়।



