সংবাদদাতা, কান্দি: মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম জামিরুল শেখ(৩২)। বাড়ি বড়ঞার বেলডাঙা গ্রামের ফরাজিপাড়ায়। শুক্রবার তাঁর দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে আসে। জানা গিয়েছে, প্রায় চারমাস আগে তিনি রাজমিস্ত্রির কাজে মুম্বই গিয়েছিলেন। একটি বহুতল নির্মাণের কাজ করছিলেন। বৃহস্পতিবার কোনওভাবে বহুতল থেকে পড়ে যান। সহ কর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বড়ঞা থানার পুলিসের মাধ্যমে মৃত্যুর খবর শ্রমিকের বাড়িতে পৌঁছয়।



