Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মাল্টিপ্লেক্সে আগুন: এবার বারাকপুরে হবে ‘ফায়ার অডিট’

মাল্টিপ্লেক্সে আগুন: এবার বারাকপুরে হবে ‘ফায়ার অডিট’
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফায়ার অডিট হবে। কোন কোন প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিকমতো রয়েছে, তা খতিয়ে দেখা হবে। সেই ব্যবস্থা না থাকলে প্রতিটি প্রতিষ্ঠানে তা চালু করতে হবে। মঙ্গলবার বারাকপুরের অতীন্দ্র মাল্টিপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে একথা পরিষ্কার জানিয়েছেন বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। মঙ্গলবারের আগুনে একটি বিরিয়ানির রেস্তরাঁ, বহুজাতিক সংস্থার পোশাকের শোরুম ও সিনেমা হল ক্ষতিগ্রস্ত হয়। পুরসভা সূত্রে খবর, অনেক প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে। যাদের এই ব্যবস্থা রয়েছে, আগুন লাগলে তা ঠিকমতো কাজ করে কি না, তাও খতিয়ে দেখা হবে। যাদের এই ব্যবস্থা নেই, তাদের অবিলম্বে তা বসানোর জন্য বলা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ