সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ি মহকুমারের নাথুয়া এবং দুরামারির বিভিন্ন মেলা এবং অনুষ্ঠানের আড়ালে রমরমিয়ে চলছে জুয়ার আসর। এই জুয়ো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযোগ, জুয়োর পাল্লায় পড়ে নিঃস্ব হতে বসেছেন বাগান এলাকার বাসিন্দারা।
Advertisement
শনিবার দক্ষিণ শালবাড়ির পূর্ব দুরামারিতে একটি মেলা বসে। তার পাশেই প্রকাশ্যে চলে জুয়ার আসর। রবিবার সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে রাতভর জুয়া চলে বলে অভিযোগ। এভাবে জুয়া চলায় পুলিসের নজরদারির নিয়েও প্রশ্ন তুলেছেন একাংশ। যদিও বানারহাট পুলিসের দাবি, তারা নিয়মিত নজরদারি করছেন। তবে অভিযান চালালে জুয়াড়িরা পালিয়ে যায়।
গ্রামবাসীদের একাংশের অভিযোগ, মেলা বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়াই দুস্কর হয়ে উঠেছে। সেখানে গিয়ে জুয়োর নেশায় পড়ে সর্বশান্ত হচ্ছে অনেকে। দ্রুত জুয়ার আসর বন্ধের দাবি জানান নাথুয়া এবং দুরামারির বাসিন্দারা। তবে পূর্ব দুরামারিতে প্রকাশ্য জুয়া চলার বিষয়ে শালবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায়কে ফোন করা হলে তিনি জুয়ার প্রসঙ্গ শুনেই ফোন কেটে দেন। পরেরবার আর ফোন তোলেননি। তবে বিজেপির নেতা কমলেশ সিংহ রায় বলেন, পুলিস এবং স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই নাথুয়া এবং দুরামারিতে রমরমিয়ে জুয়োর আসর বসছে। পুলিসকে ব্যবস্থা নিতে হবে।