Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালিওর-১ পঞ্চায়েতে কঠিন বর্জ্য প্রকল্প বন্ধ

মালিওর-১ পঞ্চায়েতে কঠিন বর্জ্য প্রকল্প বন্ধ
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পরিকাঠামো তৈরির এক বছর পার হয়ে গেলেও চালু হল না হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মালিওর-১ গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। এনিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের শেষের দিকে পঞ্চায়েত থেকে ৮ লক্ষ টাকা ব্যয়ে মালিওর বাঁধ রোডের ধারে সামুখা এলাকায় তৈরি করা হয় ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। ব্যাটারিচালিত গাড়ি এলাকায় ঘুরে ঘুরে আবর্জনা সংগ্রহ করে এই প্রকল্পে জমা করার কথা। অভিযোগ, প্রকল্প তৈরি‌ হওয়ার একবছর কেটে গেলেও চালু করা সম্ভব হয়নি। ফলে বিভিন্ন বাজারে বা রাস্তার পাশেই জমছে আবর্জনার স্তূপ। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, এলাকায় গাড়ি করে আবর্জনা সংগ্রহ করা হচ্ছে।
Advertisement
স্থানীয় বাসিন্দা মহম্মদ বিশারত বলেন,  প্রকল্পের জন্য ঘর তৈরি করা হলেও সেটি তালাবন্ধ। ফলে আবর্জনা ফেলার সঠিক জায়গা না থাকায় বিভিন্ন স্থানে জমা করা হচ্ছে। দুর্গন্ধে সমস্যা হচ্ছে বাসিন্দাদের। গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুন বলেন, পঞ্চায়েতে ১৮ টি সংসদ রয়েছে। দুটি ব্যাটারিচালিত গাড়ি রয়েছে। সেগুলি নিয়ে মাঝেমধ্যে গ্রামে ঘুরে ঘুরে শুকনো আবর্জনা সংগ্রহ করে প্রকল্পে জমা করা হয়। হরিশ্চন্দ্রপুর-২ এর বিডিও তাপস কুমার পাল বলেন, কেন আবর্জনা সংগ্রহের কাজ বন্ধ রয়েছে, খোঁজ নিয়ে দেখব।
সম্পর্কিত সংবাদ