Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মল্লারপুরের কলেজ পরিদর্শনে এনসিসির বোলপুর রেঞ্জের কর্ণেল

মল্লারপুরের কলেজ পরিদর্শনে এনসিসির বোলপুর রেঞ্জের কর্ণেল
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: বৃহস্পতিবার মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমব্রম কলেজের এনসিসি বিভাগ পরিদর্শন করলেন বোলপুর রেঞ্জের এনসিসি কমান্ডিং অফিসার কর্ণেল সন্দীপন ভট্টাচার্যের নেতৃত্বে তিন সদস্যর প্রতিনিধি দল। কলেজের এনসিসি ক্যাডাররা এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। পরে টিমের সদস্যরা কলেজের এনসিসি বিভাগের কাজকর্ম, পরিকাঠামো খতিয়ে দেখেন। ক্যাডেটরা পিটি প্রদর্শন করেন। কর্নেল ভট্টাচার্য ক্যাডেটদের অগ্নিবীর, নৌসেনা, সশস্ত্র সীমা বল, প্রভৃতি বাহিনীতে যোগদানের জন্য উৎসাহিত করেন। পরে কলেজ চত্বরে তিনি বৃক্ষরোপন করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমন মুখোপাধ্যায় বলেন, কর্নেল সন্দীপন ভট্টাচার্যের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল কলেজে এসে এনসিসির কাজকর্ম সরেজমিনে নিরীক্ষন করেন এবং এই বিভাগের উন্নতির জন্য কিছু সুপারিশ করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ