Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমব্রম কলেজে আলোচনা সভা

মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমব্রম কলেজে আলোচনা সভা
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: বৃহস্পতিবার মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমব্রম কলেজে বিশেষ বক্তৃতা সভায় যোগ দিলেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দক্ষিণাঞ্চলের চেয়ারম্যান তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মণিকান্ত পড়িয়া। এদিন কলেজের আলোচনার বিষয় ছিল, ‘বয়ঃসন্ধিকালের মানসিক স্বাস্থ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা’। মণিকান্তবাবু ছাত্র মনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম, ইউটিউবের আসক্তি ও ক্ষতিকর প্রভাব বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। কীভাবে ছাত্রছাত্রীরা মোবাইলের আসক্তি থেকে মুক্তি পাবে তারও কিছু দিক নির্দেশ দেন। কলেজের অধ্যক্ষ সুমন মুখোপাধ্যায় বলেন, আলোচনা চক্রে কলেজের একশো পডুয়া ও অধ্যাপক অংশগ্রহণ নিয়েছিলেন। নলহাটি হীরালাল ভকত কলেজে দু’দিনের ন্যাকের সদস্যদের পরিদর্শন ছিল। বৃহস্পতিবার ছিল শেষ দিন। এই উপলক্ষ্যে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, ন্যাকের সদস্যরা সমস্ত বিভাগ ঘুরে দেখেছেন। আমরা যথেষ্ট আশাবাদী। 
Advertisement
সম্পর্কিত সংবাদ