Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মল্লারপুরে স্বাস্থ্য সচেতনতার বার্তা

মল্লারপুরে স্বাস্থ্য সচেতনতার বার্তা
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: শনিবার মল্লারপুরের সোঁজ ও গাজীপুর গ্রামের মাঝে স্বাস্থ্য সচেতনতার পাঠ দিল স্বাস্থ্যদপ্তর। গতবছর শীতের শুরুতে দুই গ্রামের আদিবাসী পাড়ায় ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছিল। দু’জন মারা যান। এদিন গ্রামে আসেন স্বাস্থ্যভবনের ডিএইচএস স্বপন সোরেন। এদিন বিকেলে দু’টি গ্রামের মাঝামাঝি এলাকায় সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিএইচএস ছাড়াও রামপুরহাট স্বাস্থ্যজেলার ডেপুটি সিএমওএইচ-২ প্রকাশকুমার রায়, বিএমওএইচ, বিডিও সহ প্রশাসনিক কর্তারা ছিলেন। চিকিৎসকদের সঙ্গে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধারও উপস্থিত ছিলেন।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিউবওয়েলই এলাকায় পানীয় জলের উৎস। অনেকে গৃহস্থলীর কাজে একটি পুকুরের জল ব্যবহার করেন। নিয়মিত এলাকায় যাতে ব্লিচিং ছড়ানো ও পুকুরে চুন দেওয়া হয় সেব্যাপারে আদিবাসীদের সচেতন করেন স্বাস্থ্যকর্তারা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ