Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মল্লারপুরে মৃতদেহ উদ্ধার

মল্লারপুরে মৃতদেহ উদ্ধার
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মল্লারপুরে রাস্তার উপর নির্মীয়মাণ কালভার্টের নীচে জমা জল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিস। এদিন স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে পুলিসে খবর দেয়। পুলিস গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিক্যালে পাঠায়। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম নিবাস বাগদি(৪৮)। বাড়ি মল্লারপুর থানার শুকনা গ্রামে। এদিন লাগোয়া শিবগ্রামের রাস্তার নির্মীয়মাণ কালভার্টের নীচে জমা জল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, বুধবার রাতে নিবাসবাবু তাঁর পাশের গ্রাম থেকে নবান্ন উৎসবের খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরছিলেন। শিবগ্রামের কাছে কালভার্টের কাজ চলছে। কালভার্ট পার হওয়ার সময় তিনি নীচে পড়ে মারা যান।
Advertisement
সম্পর্কিত সংবাদ